মালয়েশিয়ায় ডিটেনশন ক্যাম্প থেকে পালানোর সময় ৬ রোহিঙ্গা নিহত

২০ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্প থেকে পালানোর সময় মহাসড়কে গাড়ির ধাক্কায় ছয় রোহিঙ্গা অভিবাসী নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

বুধবার উত্তর পেনাংয়ের সুঙ্গাই বাকাপ অস্থায়ী অভিবাসী ডিটেনশন ক্যাম্পে দাঙ্গার ঘটনার পর শত শত রোহিঙ্গা পালাতে শুরু করে। এসময় পথে গাড়ির ধাক্কায় ওই ছয়জন নিহত হন। খবর: ওয়াশিংটন পোস্ট।

এক বিবৃতিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায়, অভিবাসী ডিটেনশন ক্যাম্প থেকে ৫৮২ রোহিঙ্গা পালিয়েছে। এদের মধ্যে ৩৬২ জনকে আবার গ্রেফতার করা হয়েছে। ক্যাম্পটিতে ৬৬৪ রোহিঙ্গা ছিল।

২০২০ সাল থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করার প্রচেষ্টার অংশ হিসেবে হাজার হাজার রোহিঙ্গাকে ডিটেনশন ক্যাম্পে আটকে রেখেছে মালয়েশিয়া সরকার।

এদিকে দাঙ্গার বিষয়ে দেশটির পুলিশ জানিয়েছে, এঘটনার তদন্ত করা হচ্ছে।

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পুলিশপ্রধান ওয়ান হাসান ওয়ান আহমেদ বলেন, ডিটেনশন ক্যাম্প থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে একটি মহাসড়ক অতিক্রম করার চেষ্টা করার সময় যানবাহনের ধাক্কায় ছয়জন নিহত হন।

রোহিঙ্গা/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *