০৮ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চল চিয়াপাস রাজ্যে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১৯ জনের প্রণহানি ঘটেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ৯শতাধিক ঘরবাড়ি।
শুক্রবার চিয়াপাস রাজ্যর নাগরিক সচিবালয় এ তথ্য জানায়। খবর: এএফপি’র।
চিয়াপাস রাজ্যের নাগরিক সচিবালয় জানায়, রাজ্যের বিভিন্ন অঞ্চলের ২০টি পৌর এলাকা নদীর প্লাবনে ও ভূমিধসে ক্ষতিগ্রস্থ হয়েছে।
মৃত ১৯ জনের পনেরো জন গুয়েতেমালার সীমান্তবর্তী মেক্সিকান রাজ্যের উত্তরাঞ্চলীয় পর্বতে অবস্থিত তিনটি আদিবাসী অধ্যুষিত পৌর এলাকার বাসিন্দা।
এল বসক পৌর এলাকার একজন প্রাপ্তবয়স্ক ও তিনজন শিশু মারা গেছে।
আন্তর্জাতিক/এসকেএম
















Leave a Reply