যুক্তরাজ্যে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা

১৬ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাজ্যে নতুন বৈশিষ্টের করোনার ঝুঁকি এড়াতে সব ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ সময়ে কেউ দেশটিতে প্রবেশ করতে চাইলে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে।

সোমবার থেকে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। বলেন, নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে এ পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন এই নীতি কার্যকর করা হবে বলেও জানান দেশটির প্রধানমন্ত্রী। 

দক্ষিণ আমেরিকা ও পর্তুগাল থেকে দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা শুক্রবার থেকে কার্যকর হওয়ার মধ্যে নতুন এই বিধিনিষেধ দেয়া হয়েছে।

করোনা ভাইরাসে এখনও পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৮৭ হাজার ২৯১ জন। শুক্রবার সবশেষ প্রতিবেদনে জানা যাচ্ছে, ৫৫ হাজার ৭৬১ জনের নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে যেটা আগের দিনে ছিল ৪৮৬৮২জন।

এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, সারা বিশ্বজুড়ে ইতিমধ্যে ২০ লাখের বেশি মানুষ মারা গেছে মহামারী শুরুর পর থেকে।

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বরিস জনসন বলেন, এই সময়ে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা খুব গুরুত্বপূর্ণ। দিনের পর দিন আমরা আমাদের জনগণকে রক্ষা করার জন্য এমন সব পদক্ষেপ নিচ্ছি।

যুক্তরাজ্য/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *