রেকর্ড তুষারপাতে সুইডেন

১৭ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): দশ বছরের রেকর্ড ভাঙা তুষারপাত দেখেছে সুইডেন। গত কয়েক দিনে বিভিন্ন এলাকায় ৫০-৭০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়। দেশটিতে দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ রাখার পাশাপাশি জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

তুষারপাতে ঢাকা পড়েছে সুইডেনের পথঘাট। গাছপালার ডালে, বাড়ির ছাদে, পার্ক করে রাখা গাড়ির ওপর জমে আছে বরফ। ১০ বছরের রেকর্ড ভাঙা তুষারপাতে স্থবির দেশটির জনজীবন।

এতে হাড় কাঁপানো শীতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। দুর্যোগ মোকাবিলায় দেশটির বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

বছরের এ সময়টা সুইডেনে শীত আর তুষারপাত সাধারণ ঘটনা হলেও এবারের তীব্র শীত আর প্রবল তুষারপাতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। যা গত ১০ বছরের রেকর্ড ভঙ্গ করেছে।

তুষারঝড়/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *