রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আইয়ুব নামে এক সহকারী মাঝিকে (রোহিঙ্গা নেতা) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে উখিয়ার ১৮নং ক্যাম্পের ব্লক-এইচ/৫৬ এর কোডেক স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আইয়ুব ১৮নং ক্যাম্পের সাব-মাঝি হিসেবে দায়িত্বে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি।

তিনি জানান, আইয়ুব মাঝি আরসাবিরোধী ছিলেন। মঙ্গলবার বিকালে ঘরে ফেরার পথে ১৫-২০ জনের একটি দুষ্কৃতকারী দল তাকে কুপিয়ে চলে যায়। এতে সাব-মাঝি আইয়ুব ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। এ মুহূর্তে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক আছে।

রোহিঙ্গা সংকট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *