২১ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।
খুরশীদ আলম জানান, শারীরিক অসুস্থতা ধরা পড়লে গত মাসে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় সেব্রিনা ফ্লোরাকে। অবস্থার উন্নতি না হওয়ায় ১০-১২ দিন আগে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানেই তার অস্ত্রোপচার হয়।
ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা রোগতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব পালনের আগে তিনি রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন।
তিন বছর আগে কোভিড মহামারি শুরুর পর নিয়মিত ব্রিফিংয়ে এসে সবশেষ তথ্য ও নানা পরামর্শ দিয়ে তিনি সারাদেশেই পরিচিত মুখ হয়ে ওঠেন।
সেব্রিনা ফ্লোরা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply