১০ মার্চ ২০২২ (আর্ট নিউজ ডেস্ক): ১৯৭৩ সালের ১০ মার্চ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার টুপুরিয়ায় তৎকালীণ আওয়ামী লীগ নেতা হেমায়েত বাহিনী দ্বারা নৃশংসহত্যাকান্ডের বিচার দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। হত্যাকাণ্ডের শিকার শহীদ ওয়ালিউর রহমান লেবু, কমলেশ বেদজ্ঞ, বিষ্ণুপদ কর্মকার ও মানিকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সিপিবি’র কেন্দ্রীয় কমিটি শ্রদ্ধা জানিয়েছে।

সিপিবি’র দাবি
বৃহস্পতিবার বেলা ১১টায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ নেতাদের প্রতি শ্রদ্ধা জানানোর পর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স হত্যাকারীদের শাস্তি দাবি করে বলেন, স্বাধীনতার পর জনপ্রিয় নেতাদের হত্যা করে ক্ষমতাসীনরা বামপন্থীদের শক্তিহীন করতে চেয়েছিল। এসব হত্যার বিচার না হওয়ায় দেশের রাজনীতিতে হত্যা-খুন-গুম অব্যাহত আছে। এমনকি নানা সময় হত্যাকারীদের পুরস্কৃতও করা হয়েছে।
তিনি এসব অপশক্তি, অপরাজনীতির বিরুদ্ধে নীতিনিষ্ঠ রাজনীতিকে শক্তিশালী করতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, ডাক্তার ফজলুর রহমান, অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, মানবেন্দ্র দেব, শ্রমিক নেতা আব্দুল কাদের ও যুবনেতা জাহাঙ্গীর আলম নান্নুসহ অন্যান্য নেতারা।
এদিকে, তেল, চাল, ডাল, চিনি, সিলিন্ডার গ্যাসসহ নিত্যপণ্যের লাগামহীন বৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যার্থতার প্রতিবাদে সারাদেশে সিপিবি’র বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। ১৬ মার্চ পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
এসব দাবির সমর্থনে প্রত্যেক জেলায় কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে সভা, সমাবেশ, মিছিল, পথসভা, হাটসভা, পদযাত্রা ও লিফলেট বিরতণ করা হবে।
আরও পড়ুন: মৌলভীবাজার জেলা জাসদের কর্মী সমাবেশ
এছাড়া আগামীকাল ১১ মার্চ বাম জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে হরতালসহ অন্যান্য কর্মসূচি ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার বিকেলে সিপিবির ধানমন্ডি থানার উদ্যোগে কাঠাল বাগান বাজার ও তার পার্শবর্তী এলাকায় মিছিল, সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।
সিপিবি/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply