শারীরিক প্রতিবন্ধীরাও পারে…

১৬ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): শারীরিক প্রতিবন্ধকতা জীবনে কোনও কিছু জয় করার ক্ষেত্রে কখনও প্রতিবন্ধকতা নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অটিজমের লক্ষণ আছে এমন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী একথা বলেন।

প্রতিযোগিতার সমাপণ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিশেষ শিশু-কিশোরদের সঠিকভাবে লালন করতে পারলে তারা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারবে। দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য তারাও অনেক সম্মান বয়ে নিয়ে আসতে পারে। ইতিহাস সেটিই প্রমাণ করে।

তথ্যমন্ত্রী বলেন, আজ আমাদের কেউ আর দরিদ্র বলে অবজ্ঞা করতে পারবে না। পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ হিসেবে শিরোনামও লিখতে পারবে না। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা জাতিসংঘ কর্তৃক ফাইনাল রিকমেন্ডেশন পেয়েছি। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার মিলিত রক্তের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর স্বপ্নলালিত আমাদের বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ।

এবি ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মদ এ রুমী আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *