
ব্রাজিলিয়ান কোচ তিতে
২৫ জুন ২০২১ (স্পোর্টস ডেস্ক): কোপা আমেরিকায় নিজেদের মাঠে অনুষ্ঠিত কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাঠ নিয়ে সমালোচনা করে শাস্তির মুখে পড়েছেন ব্রাজিলের কোচ তিতে।
দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল ব্রাজিল কোচকে ৫ হাজার ডলার জরিমানা করতে পারে।
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে তিতে বলেন, এ মাঠে ভালো ফুটবল খেলা যায় না। এ মাঠে খেললে ভালো ফুটবল নষ্ট হতে পারে। ইউরোপে দারুণ মাঠে খেলা হচ্ছে। আর এখানে এ ধরনের বাজে মাঠে খেলতে হচ্ছে আমাদের।
এর আগে করোনা পরিস্থিতিতে কোপা আমেরিকা আয়োজনের বিরোধিতা করায় বলিভিয়ার স্ট্রাইকার মার্সেলো মার্টিনেসকেও ২০ হাজার ডলার জরিমানা করে কনমেবল।
ব্রাজিল/এসকেএম/আরএম













