শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে

১২ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয় করতে শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দু’দিন করার কথা ভাবছে সরকার।

শুক্রবার ঢাকা জাতীয় পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতির জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কারিগরি শিক্ষা নিয়ে কেউ বেকার থাকে না। সারা বিশ্বেই কারিগরি শিক্ষায় দক্ষ ব্যক্তিদের কাজের সুযোগ রয়েছে। তাই সরকার দক্ষতাকে গুরুত্ব দিচ্ছে। গতানুগতিক ডিগ্রি বা সনদের পরিবর্তে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর মধ্যেই রয়েছে সৃজনশীলতা।

তিনি বলেন, কারিগরি শিক্ষা বিস্তারে এ খাতে নতুন পদ সৃষ্টি করে নিয়োগ প্রদান করা হচ্ছে। মানসম্পন্ন বৃত্তিমূলক শিক্ষা প্রদান করতে সংশ্লিষ্ট পেশাজীবীদের দ্বারা শ্রেণীকক্ষে শিক্ষণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ভবিষ্যতে বর্তমান কর্মজগতের আমূল পরিবর্তন হবে জানিয়ে তিনি আরো বলেন, কারিগরি শিক্ষা ও দক্ষতাই হবে পরিবর্তিত কর্মজগতে টিকে থাকার হাতিয়ার।

আরও পড়ুন: আর্ট নিউজের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন

পলিটেকনিক ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর শাহ আলম মজুমদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর ওমর ফারুক, পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি আমানউল্লাহ খান ইউসুফজী এবং সাধারণ সম্পাদক আখতার হোসেন।

শিক্ষামন্ত্রী/এএমেএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *