১০ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সাত মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপ হয়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতাধর এই দুই দেশের প্রধানের মধ্যে সবশেষ কথা হয়।

বৃহস্পতিবার এ ফোনালাপ হয় বলে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর: রয়টার্স।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, তাদের ফোনালাপ স্থায়ী হয় প্রায় ৯০ মিনিট। তারা এ সময় যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করেন।
বিবৃতিতে আরও বলা হয়, তারা ‘যেসব এলাকায় নিজেদের স্বার্থ এক বিন্দুতে মিলিত হয় এবং যেসব এলাকায় এ দুই দেশের স্বার্থ, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়’, সেসব বিষয় নিয়ে আলোচনা করেছেন।
এতে আরও উল্লেখ করা হয়, দুপক্ষই ঘন ঘন যোগাযোগের বিষয়ে একমত হয়েছে।
জো বাইডেনের উদ্যোগে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। বাইডেন ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের মতো শি জিনপিংয়ের সাথে কথা বললেন।
এ ফোনালাপ এমন সময়ে অনুষ্ঠিত হলো যখন দেশ দুটি করোনা ভাইরাসের উৎপত্তি, মানবাধিকার ও বাণিজ্য নিয়ে বিবাদে জড়িয়ে আছে।
জো বাইডেন/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply