
৪ মার্চ নিজের গর্ভাবস্থার ছবি দিয়ে ট্যুইট করে শ্রেয়া ঘোষাল জানিয়েছিলেন শ্রেয়াদিত্যের আগমণ সংবাদ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া
২২ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): শ্রেয়ার কোল আলো করলো শ্রেয়াদিত্য। মায়ের নাম থেকে শ্রেয়া আর বাবার নামের অংশ দিত্য… এ নিয়ে পরিচিত হবে শ্রেয়া ঘোষালের ছেলে শ্রেয়াদিত্য। ছেলের জন্ম নেয়ার কথা শ্রেয়া ঘোষাল জানিয়েছেন তার ইনস্টাগ্রামে।
বলিউডি মুভির জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল লিখেছেন, ‘ঈশ্বরের কৃপায় শনিবার দুপুরে আমাদের পুত্র সন্তান হয়েছে। এমন অনুভূতি আগে কখনও হয়নি। শিলাদিত্য এবং আমি দারুণ খুশি। আপ্লুত আমাদের পরিবারও।’ খবর: আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমস।
২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিয়ের পিড়িতে বসেন শ্রেয়া। দীর্ঘদিন প্রেম করে শৈশবের বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের হাতে সিঁথিতে সিঁদুর নেন। সেদিন উপস্থিত ছিলেন শুধুই কাছের মানুষরা। বিয়ের ৬ বছর ৩ মাস ১৭ দিনের মাথায় এ যুগল সন্তানের মুখ দেখলেন।
মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জন্ম নেয়া শ্রেয়া ঘোষাল ইনস্টাগ্রামে শ্রেয়াদিত্যের জন্মের খবরটি দিলেও তার কোন ছবি পোস্ট করেননি। না দিক ছবি, তাতে কী! সন্তানের মা হওয়ার খবরে ভক্ত অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন শ্রেয়া।
এর আগে, গেল মার্চের ৪ তারিখে ট্যুইট করেছিলেন শ্রেয়া। জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। সেই ট্যুইটে নিজের একটি ছবিও পোস্ট করেন তিনি। হালকা সবুজ-নীল কাফতান পরা ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘শ্রেয়াদিত্য আসার পথে। আমি ও শিলাদিত্য আপনাদের সাথে এই সুখবর ভাগ করে নিতে পেরে ভীষণই আনন্দিত। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের আশীর্বাদ ও শুভ কামনা আমাদের প্রয়োজন।’
শ্রেয়াদিত্য/আরএম/কিউটি
















Leave a Reply