২৭ অক্টেবর ২০২১ (নিউজ ডেস্ক): একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন আগামী ১৪ নভেম্বর রোববার শুরু হচ্ছে। ওই দিন বিকাল ৪টায় অধিবেশন শুরু হবে।
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের চর্তুদশ অধিবেশন শেষ হয়। গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন মোট ৭ কার্যদিবস চালানো হয়। ওই অধিবেশনে ৯টি বিল পাস হয়।
চতুর্দশ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য মোট ২৪টি প্রশ্ন পাওয়া যায়। তারমধ্যে ১৬টি প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট ৫৮৪টি প্রশ্নের মধ্যে মন্ত্রীরা ৩৮৯টি প্রশ্নের জবাব দেন।
সংসদ অধিবেশন/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:











Leave a Reply