৩১ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): সততা, নিষ্ঠা ও পরিচ্ছন্নতার সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
রোববার সচিবালয়ে তার অফিস কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সদ্য পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম-সচিব পদের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন জ্ঞাপনকালে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, সরকারি দায়িত্ব পালনে উদ্ভাবনী চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে হবে। দেশ সেবার ব্রত নিজের অন্তরে ধারণ করে জনকল্যাণে কাজ করার দৃঢ় মানসিকতা লালন করতে হবে।
এ সময় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সরকারি চাকরিতে পদোন্নতি হচ্ছে ভালো কার্যসম্পাদনের স্বীকৃতি। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। দেশের কল্যাণে নতুন দায়িত্বপ্রাপ্ত পদে আরও ভালোভাবে দায়িত্ব পালনের প্রত্যাশা পূরণ করতে হবে। অনাকাঙ্খিত কোন চাপের কারণে অনিয়ম বা দুর্নীতির সাথে সম্পৃক্ত হবেন না। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এ সময় ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রী।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি, মোহাম্মদ তৌফিকুল আরিফ ও এসএম ফেরদৌস আলমসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
শ ম রেজাউল করিম/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply