০২ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে বিসমিল্লাহ আইমাক নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত দুই মাসে দেশটিতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যা করলো সন্ত্রাসীরা। তবে এ সব হামলার বেশির ভাগের দায়ই নেয়নি কোন গোষ্ঠী। খবর: বিবিসি।
স্থানীয় একটি রেডিওর প্রধান সম্পাদক ছিলেন বিসমিল্লাহ আইমাক। গত মাসেও তাকে হত্যার চেষ্টা করে দুর্বত্তরা। কিন্তু সে যাত্রায় অল্পের জন্য বেঁচে যান তিনি।
সম্প্রতি আফগানিস্তানে সরকারি বাহিনী ছাড়াও মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।
আফগানিস্তান/এসকেএম
















Leave a Reply