স্বল্প পরিসরেও আদালত খুলছে না

করোনা ভাইরাসের কারণে আদালত বন্ধ রাখা না রাখার বিষয়ে ভিন্নমত তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি বেঞ্চ চালুর যে ঘোষণা ছিল তা ২৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। এছাড়া সপ্তাহে দুই দিন জজ কোর্ট খোলা রাখার বিষয়টিও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাথে আলোচনা করে এবং অন্যান্য আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে গত ২৩ এপ্রিল আপিল বিভাগের চেম্বার কোর্ট ও হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চের কার্যক্রম পরিচালনা করবেন মর্মে জানানো হয়।

অনিবার্যকারণবশত সুপ্রিম কোর্টের গত ২৩ এপ্রিলের কার্যকারিতা আগামী ২৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে সরকারি আদেশেের সাথে মিল রেখে আদালতও বন্ধ রয়েছে। কেবল জরুরী প্রয়োজনে প্রত্যেক জেলায় একটি করে মেজিস্ট্রেট কোর্ট খোলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *