সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ৯ সেনা নিহত

২২ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার সেনা।

রোববার ভোরে আজাদ কাশ্মীরের বাগ জেলায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর: দ্য ডন।

পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার বাগ জেলায় সেনাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে ডুবে গেলে পাকিস্তান সেনাবাহিনীর ৯ সেনা নিহত হন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, সেনাসদস্যরা তাদের নিয়মিত দায়িত্ব পালনের সময় বাগ জেলার সুজাবাদে এ ঘটনা ঘটে। আহতদের রাওয়ালপিন্ডিতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া নিহতদের জানাজা রোববার মোংলা গ্যারিসনে অনুষ্ঠিত হয়েছে।

আইএসপিআর আরও জানিয়েছে, নিহত সেনাদের লাশ তাদের নিজ শহরে পাঠানো হবে এবং পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে।

এদিকে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী সরদার তানভীর ইলিয়াস।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *