১১ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, পাকিস্তান): পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাত্রী বোঝাই একটি বাস উল্টে যাওয়ায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
শুক্রবার দেশটির বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় এদুর্ঘটনা ঘটে। খবর: সিনহুয়ার।
খবরে বলা হয়, এ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিদের খুজদারের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশংকাজনক।
প্রদেশটির আধা সামরিক নিরাপত্তা বাহিনী লেভিজ জানায়, বাসটি দ্রুতগতিতে মোড় নেয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
লেভিজের এক কর্মকর্তা জানান, যাত্রীবাহী এ বাস পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের লারকানা জেলা থেকে খুজদাওে যাচ্ছিল।
সড়ক দুর্ঘটনা/এসকেএম















