হোয়াইট হাউসে ফিলিস্তিনি রীমা

২৭ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): রীমা দোদিন। গড়তে যাচ্ছেন নতুন ইতিহাস। শরীরে প্যালেস্টাইনি রক্ত। হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়া কোন ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম মার্কিন নাগরিক। এখনও তিনি নিয়োগপত্র পাননি। তবে জো বাইডেন তার বিষয়ে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন।

পশ্চিমা গণমাধ্যমের নিউজ ফিড ভরে গেছে এ খবরে। ২৪ নভেম্বর তারা জানিয়েছে, জো বাইডেন হোয়াইট হাউসে উপ-পরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছেন রীমা দোদিনকে। জো বাইডেনের দীর্ঘদিনের সহকারি রীমা দায়িত্ব পাবেন আইন প্রণয়ন বিষয়ক উপ-পরিচালকের।

রিমার এ নিয়োগ সম্পর্কে জো বাইডেনের স্পষ্ট উচ্চারণ, মার্কিন জনগণ আমাদের প্রশাসনের কাজ শুরুর অপেক্ষায় আছে। ফিলিস্তিন বংশোদ্ভূত এ নারীকে (রীমা) নিয়োগ দেয়ার মাধ্যমে সব নাগরিকের প্রতি সমান অধিকার প্রতিষ্ঠায় আমাদের এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে।

রিমা দোদিন/টিটি/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *