সেনাঘাঁটিতে বিস্ফোরণে বহু হতাহত

০৯ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইকোটরিয়াল গায়ানার সবচেয়ে বড় শহর বাটায় একটি সেনাঘাঁটিতে রোববার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। ওই বিস্ফোরণের ঘটনায় অন্তত ৬১৫ জন আহত হয়েছে।

সোমবার দেশটির ভাইস প্রেসিডেন্ট তিওদোরো নগুয়েমা অবিয়াং ম্যানগুয়ি এ তথ্য জানিয়েছেন। খবর: এএফপি।

খবরে বলা হয়, রোববারের এ বিস্ফোরণে ওই কম্পাউন্ডের বিভিন্ন ভবন এবং পার্শ্ববর্তী আবাসিক এলাকার অগণিত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। দেশটির বাণিজ্যিক কেন্দ্র বাটার ওই সেনা ক্যাম্পে গোলাবারুদ ও বিস্ফোরক মজুত ছিল।

ভাইস প্রেসিডেন্ট তিওদোরো নগুয়েমা অবিয়াং ম্যানগুয়ি তার টুইটার একাউন্টে লিখেছেন, এ ভয়াবহ বিস্ফোরণে ‘৯৮ জন নিহত ও ৬১৫ জন আহত হওয়ায় আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।

বিস্ফোরণ/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *