বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমানের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। রাজধানীর গুলশান সোসাইটি জামে মসজিদে এশার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার ২৪ অক্টোবর দুপুর দুইটার দিকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউ’তে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার একমাত্র মেয়ে যুক্তরাষ্ট্র থেকে আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছুলে দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়াত শফিকুর রহমানের স্ত্রী জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। শুক্রবার বনানীর নিজ বাসভবনে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন।

প্রয়াত শফিকুর রহমান ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত মৌলভী আব্দুল হামিদ ও আয়েশা খাতুন দম্পতির ছেলে। তার এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

মুহাম্মদ শফিকুর রহমান ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে চাঁদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে ১৯৬৫ সালে কামিল (হাদিস) ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন।

সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। পরে তিনি যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার ওপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।

শফিকুর রহমান/এএমটি/কিউটিটি

আরও খবর পড়তে:  NRB365.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD