১৪ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): ভোলার তজুমদ্দিনের দক্ষিণ পশ্চিম চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেপটিক টাংকে নেমে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শ্রমিকরা নির্মাণাধীন ভবনের সেপটিক টাংকে সেন্টারিংয়ের খুঁটি খুলতে নামেন। পরে ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এখনও একজন নিখোঁজ রয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তজুমদ্দিন থানার ওসি জিয়াউল হক জানান, খবর পেয়ে তারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তিনজনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনা/এসকেএম
















Leave a Reply