নিউজ ডেস্ক: সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সভায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ দাবি করেন তার দল দেশের সমস্যা সমাধানে রাজনীতি করছে।
বুধবার ২ এপ্রিল বরিশালের মুলাদী গ্রেস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুলাদী প্রেস ক্লাবের সহ-সভাপতি নজিবুর রহমান ভূঁইয়া কামাল।
এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, পৈত্রিকসূত্রে প্রাপ্ত রাজনীতি থেকে বেরিয়ে জনগণের কল্যাণে রাজনীতি করার কাজ চলছে। তিনি সবাইকে পরামর্শ দিয়ে বলেন, দলের পূর্ববর্তী নেতা কি করেছেন তা থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমানে কাজ করতে হবে মানুষের দুঃখ-দুর্দশা নিরসনে।
সভায় বক্তব্য রাখেন এবি পার্টির বরিশাল জেলা কমিটির আহবায়ক প্রকৌশলী কল্লোল চৌধুরী, সদস্য সচিব প্রকৌশলী মো. রাব্বী, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আরাফাত, জেলা ছায়া সংসদ সম্পাদক ডা. তানভীর হোসেন, বাবুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুর রহিম, মুলাদী উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, মুলাদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রোকন মোল্লা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মিরন, মুলাদী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিকসহ অন্যরা।
এবি পার্টি/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: NRB365.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News















