১৭ মার্চ ২০২১ (কবি নজরুল কলেজ প্রতিনিধি): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন কবি নজরুল সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উপলক্ষ্যে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় কলেজে।
ভোর ৬ টায় কলেজে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সারাদিনের কর্মসূচি।
সকাল ১০ টায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের অধ্যক্ষ ও অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক আমেনা বেগম, অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক রহমান মুস্তাফিজ।
এসময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আশরাফউদ্দীন রুবেল, বিকাশ সাহা, মুন্সী নজরুল ইসলামসহ অন্যরা।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতিসহ অন্যান্য সংগঠন।
শ্রদ্ধা/এসকেএম
















Leave a Reply