একরুমে এক ঘন্টার বেশি নয়…

৮ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শারফুদ্দিন আহমেদ পরামর্শ দিয়েছেন একই ঘরে একটানা ৩০ থেকে ৬০ মিনিটের বেশি অনেক লোক না থাকার। এতে করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ফিভার ক্লিনিকে নতুন ১০০ শয্যার করোনা ইউনিট উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

অধ্যাপক শারফুদ্দিন বলেন, বর্তমানে করোনা মোকাবেলা করাই আমাদের প্রধান চ্যালেঞ্জ। তাই একই ঘরে একটানা আধাঘন্টা থেকে এক ঘন্টার বেশি অনেক লোক থাকলে বিপদ বাড়বে।

তিনি জানান, বর্তমানে বাংলাদেশে করোনা ভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ব্যাপকহারে সংক্রমণ ছড়াচ্ছে। আফ্রিকান ভ্যারিয়েন্টে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। এ ভ্যারিয়েন্টে প্রায় ৮১ শতাংশ মানুষ আক্রান্ত হচ্ছে। এতে রোগীর মৃত্যুর হার কম। কিন্তু আক্রান্ত ব্যক্তি দীর্ঘমেয়াদী নানা সমস্যায় ভুগছেন।

করোনা মোকাবেলায় তিনি নিয়মিত গরম পানি দিয়ে গড়গড়া করার পরামর্শ দেন। একই সাথে বলেন, দিনে কমপক্ষে তিনবার গরম পানির ভাপ নিতে হবে।

এর আগে, সকালে করোনার টিকা নিয়ে অধ্যাপক শারফুদ্দিন করোনার প্রাদুর্ভাব থামাতে টিকা নেয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেন। তিনি বলেন, দ্বিতীয় ডোজ টিকা নেয়ার ১৪ দিন পর শরীরে এন্টিবডি তৈরি হবে। এতে আক্রান্ত ও মৃত্যুর হার কমে যাবে।

তিনি বলেন, সারাবিশ্বে টিকাদান শেষ না হওয়া পর্যন্ত সবাইকে মাস্ক পরাসহ সবধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে। সংক্রমণ থেকে বাঁচার এর কোন বিকল্প নেই।

রুমে অবস্থান/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *