১৫ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): করোনা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় পাঁচটি দেশে বিশেষ ফ্লাইট চালু করার সিদ্ধান্ত দ্রুতই কার্যকর হচ্ছে। শনিবার থেকেই চালু হতে পারে এই বিশেষ ফ্লাইট। বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর এবং মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কাতার থেকে বাংলাদেশি শ্রমিকদের দেশে ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে রাত ৮টায় সংশ্লিষ্টদের নিয়ে সভা শুরু হয়েছে। সভায় সিদ্ধান্ত কার্যকরে সব কিছু নির্ধারিত হওয়ার কথা রয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শালৈ মফিদুর রহমান এ তথ্য জানিয়েছেন। বলেছেন, করোনা পরিস্থিতির অবনতির কারণে প্রবাসী কর্মীদের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এ বিষয়ে ভার্চ্যুয়ালি সভা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, প্রবাসী কর্মীদের দেশে ফিরিয়ে আনতে একশ’ থেকে ১২০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মুনিরুছ সালেহীন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান ও বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা সভায় অংশ নেন।
এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে জানান, শনিবার থেকে পাঁচটি দেশে বিশেষ ফ্লাইট চালু হতে পারে।
ফ্লাইট/এএমএম/আরএম
















Leave a Reply