১৮ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। রোববার রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে বেলা ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের পর তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নেয়া হয়েছে।
দুপুরে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে। মামুনুলকে তেজগাঁওয়ের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে রাখা হয়েছে।
মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।
মামুনুল হক/এসকেএম















