ভারত ফেরত ১৮ জন করোনায় আক্রান্ত

২০ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক, যশোর): ভারত থেকে ফেরা বাংলাদেশিদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৮ জনের শরীরে। চলতি লকডাউনে বেনাপোল চেক পোস্ট দিয়ে তারা দেশে ফিরেছিলেন।

চিকিৎসার জন্য ভারত যাওয়া বাংলাদেশিদের মধ্যে গত ৬ দিনে দেশে ফিরেছেন প্রায় দেড় হাজার রোগী। এদের মধ্যেই ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পুলিশ প্রটেকশনে এদের যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

দেশে ফেরার পর বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে নমুনা পরীক্ষা করলে এদের শরীরে করোনা শনাক্ত হয়।

বেনাপোল স্বাস্থ্য বিভাগের চিকিৎসক সুবামিষ রায় জানান, করোনা পজেটিভ যাত্রীদের পুলিশ প্রটেকশনে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ভারত থেকে ফিরে আসা অধিকাংশ যাত্রীকে বেনাপোলের বিভিন্ন আবাসিক হোটেলে প্রাতিণ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

ভারত ফেরত/এএমএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *