সেঞ্চুরি হলো না তামিমের

২১ এপ্রিল ২০২১ (স্পোর্টস ডেস্ক): দুর্দান্ত খেলেছিলেন তামিম ইকবাল। হাফসেঞ্চুরির পর ইনিংসটা সেঞ্চুরির দিকে নিয়ে যাচ্ছিল। খেলেছিলেন লম্বা শর্ট। কিন্তু শেষ পর্যন্ত সেঞ্চুরির অপেক্ষা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ড্যাশিং এ ওপেনারকে।

১০১ বলে ৯০ রোনে ইনিংসটি শেষ হয়ে যায়। বিশ্ব ফার্নান্ডোর বলে লাহিরু থিরিমান্নের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তামিম।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানে ওপেনার সাইফ হাসানকে হারানোর পর যে ধাক্কাটা বাংলাদেশে শরীরে লাগার কথা ছিল সেটি লাগতে দেননি তামিম আর নাজমুল। গড়েন ২২৫ বলে ১৪৪ রানের দারুণ এক জুটি।

জুটিতে তামিম প্রায় ওয়ানডে স্টাইলেই খেলেছেন। কিন্তু সেই স্টাইলে সত্যিকার অর্থেই ঝুঁকির লেশমাত্র ছিল না। ১০১ বলের ইনিংসে তামিম বাউন্ডারি মেরেছেন ১৫টি। দারুণ এই ইনিংসে আফসোসটা রয়ে গেল তার সেঞ্চুরি না পাওয়াটাই।

তামিম ইকবাল/এসকেএম