করোনায় আক্রান্ত মিঠুন চক্রবর্তী

২৭ এপ্রিল ২০২১ (বিনোদন ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বাসাতেই তার শুরু হয়েছে চিকিৎসা।

গত মাস থেকেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির হয়ে প্রচার শুরু করেন মিঠুন। তাকে ঘিরে ভক্তদের উছ্বাস, সেলফি তোলার আবদার কোনোকিছু থেকেই দূরে সরে যাননি সত্তর বছর বয়সী এই অভিনেতা।

রাজনীতি মহলের একাংশের ধারণা, সম্ভবত তারই পরিণতির ফলে আজ করোনায় আক্রান্ত তিনি।

সম্প্রতি করোনা সতর্কবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল মিঠুনের বিরুদ্ধে। মালদহের তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস নির্বাচন কমিশনের কাছে মিঠুনের নামে অভিযোগও করেছিলেন।

মিঠুন চক্রবর্তী/এসকেএম