মারা গেছেন সুরকার অনুপ ভট্টাচার্য

০৬ মে ২০২১ (বিনোদন ডেস্ক): স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে শেষ মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছন হাসপাতালটির ইমার্জেন্সি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাবরিনা।

অনুপ ভট্টাচার্য ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের- তীর হারা এই ঢেউয়ের সাগর, রক্ত দিয়ে নাম লিখেছি, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, নোঙর তোলো তোলো, এমন অনেক ঐতিহাসিক সমবেত গানের অন্যতম কণ্ঠশিল্পী অনুপ ভট্টাচার্য।

মিতালী মুখার্জির কণ্ঠে ‌‘সুখ পাখিরে’, রফিকুল আলমের কণ্ঠে ‘বৈশাখী মেঘের কাছে’সহ এমন অসংখ্য গানের সুরস্রষ্টাও ছিলেন তিনি।

শোক/এসকেএম