ঈদের বন্ধে বিএসএমএমইউ’র শিডিউল

১২ মে ২০২১ (নিউজ ডেস্ক): বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোগীদের সুবিধার্থে ১৫ মে শনিবার বহির্বিভাগ, ফিভার ক্লিনিক ও কোভিড- ১৯ সনাক্তকরণ পিসিআর ল্যাব খোলা থাকবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্তঃবিভাগ ও জরুরি বিভাগসমূহ খোলা থাকবে। তবে ১৩ থেকে ১৫ মে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ, অফিস, বৈকালিক স্পেশালাইজড কানসালটেশন সার্ভিস ও কনভেশন সেন্টারের ভ্যাকসিন প্রদান কার্যক্রম বন্ধ থাকবে।

অন্যদিকে, ১৩ থেকে ১৪ মে বহির্বিভাগ, ফিভার ক্লিনিক ও করোনা ভাইরাস সনাক্তকরণ পিসিআর ল্যাব বন্ধ থাকবে।

ঈদ উল ফিতরের ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শারফুদ্দিন আহমেদ। সংবাদ বিজ্ঞপ্তি।

ঈদে বিএসএমএমইউ/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *