২৪ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইতালি): ইতালির উত্তরাঞ্চলে মত্তারনে পর্বতে ওঠার সময় তার ছিড়ে একটি ক্যাবল কার মাটিতে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিশু।
রোববার দেশটির অবকাঠামোবিষয়ক মন্ত্রী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: আলজাজিরা।
তিনি বলেন, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তার ছিঁড়ে ১০০ মিটার ওপর থেকে ক্যাবল কারটি মাটিতে পড়ে বিধ্বস্ত হলে ওই হতাহতের ঘটনা ঘটে।
বিখ্যাত স্ট্রেসা শহর থেকে ওই ক্যাবল কারে করে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা সমু্দ্র পৃষ্ঠে থেকে এক হাজার ৪০০ মিটার ওপরের ওই পর্বতে যাচ্ছিলেন। স্ট্রেসা থেকে যাত্রা করার ২০ মিনিট পরই এটি বিধ্বস্ত হয়।
ইতালির প্রধানমন্ত্রী ম্যারিও দ্রাঘি এবং স্থানীয় স্ট্রেসা শহরের মেয়র মারসেলা সেভেরিনো এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দুর্ঘটনা/এসকেএম
ক্যাবল কার বিধ্বস্ত















