২৪ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে এখনও ১৭০ শিশু।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা যায় দেশটির কঙ্গো প্রজাতন্ত্রে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ শতাধিক বসতবাড়ি ধ্বংস হয়েছে।
শনিবার রাতে মাউন্ট নাইরাগঙ্গো নামে ওই আগ্নেয়গিরি থেকে লাভার উদগীরণ শুরু হলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে গোমা শহর ছেড়ে পালাতে শুরু করে। অনেকে হেঁটেই রওনা হন পার্শ্ববর্তী রুয়ান্ডা সীমান্তের দিকে। এসময় দুর্ঘটনার আশঙ্কায় বন্ধ করে দেয়া হয় গামার বিমানবন্দর।
নাইরাগঙ্গো সবশেষ ২০০২ সালে সক্রিয় হয়ে উঠেছিল। সে সময় ২৫০ জন নিহত হয়েছিলেন। তার আগে ১৯৭৭ সালে এটি অগ্ন্যুৎপাত ঘটায়। তখন ছয় শতাধিক মানুষের মৃত্যু হয়। নিখোঁজ হন অনেকে। সব মিলিয়ে নাইরাগঙ্গোকে প্রথিবীর অন্যতম সুপ্ত এবং ভয়ংকর আগ্নেয়গিরি বিবেচনা করা হয়।
অগ্ন্যুৎপাত/এসকেএম















