ঢাবি টিএসসি নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

২৫ মে ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ও পরিবেশ-বান্ধব ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রী আজ গণভবনে টিএসসির স্থাপত্য-সংক্রান্ত ডিজাইন নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা শেষে এই নির্দেশ দেন। খবর: বাসস।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, অ্যাম্বাসেডর-এট-লার্জ মোহাম্মাদ জিয়া উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, শিক্ষা সচিব মাহবুব হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান।

ঢাবি টিএসসি/এএমএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *