২৫ মে ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল বুধবার।
‘লড়াই-ঐক্য-ভাতৃত্বের বন্ধন’- শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে দিনটি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকাল ১১টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, সাড়ে ১১টায় শোভাযাত্রা এবং শোভাযাত্রা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে।
উল্লেখ্য, ডিআরইউ ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে রিপোর্টারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মান উন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা, বস্তুনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতা বিকাশে সদস্যদের জন্য কল্যাণমূলক এবং প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক নেতারা এবং ডিআরইউ’র বর্তমান ও সাবেক নেতারাসহ বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।
ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান সংগঠনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, গঠনতন্ত্র ও সাধারণ সদস্যদের অনুভূতিকে ধারণ করে সব সময় এগিয়ে চলে ডিআরইউ। লড়াই, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনেই ডিআরইউ’র পথচলা। সুখে-দুখে ডিআরইউ সব সময় সদস্যদের পাশে রয়েছে।
ডিআরইউ/আরএম/রমু















Leave a Reply