২৬ মে ২০২১ (নিউজ ডেস্ক): ভারতের পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যে ঘূর্ণিঝড় যশ আঘাত হেনেছে।
বুধবার দেশটির আবহাওয়া দপ্তর এ খবর জানিয়েছে।
গত কয়েক সপ্তাহে ভারতে আঘাত হানা এটি দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড়।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ভাদরাক জেলার ধামরা বন্দরে স্থানীয় সময় সকাল ৯টার দিকে ঘূর্ণিঝড় যশ আঘাত হানতে শুরু করে। এ মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার।
ঝড়ের প্রভাবে উডিষ্যার বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার থেকেই বৃষ্টি ও ঝোড়ো বাতাস হচ্ছে। গতকাল সেখানে বাতাসের গতিবেগ ছিল ১০০ থেকে ১১০ কিলোমিটার।
উডিষ্যা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উপকূলের প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এদিকে যশের আঘাতে পশ্চিমবঙ্গে এ পর্যন্ত দুই জনের প্রাণ হানির খবর পাওয়া গছে।
ঘূর্ণিঝড়/এসকেএম














