নগ্ন ছবি ও ভিডিও ফাঁস; ফেঁসে গেছে অ্যাপল

৮ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): কোটি কোটি টাকা গচ্চা দিয়ে নিজেদের রক্ষা করলো অ্যাপল কোম্পানি। নিজেদের দুই কর্মীর অপরাধ ঢাকতে এই ক্ষতি স্বীকার করে নিল টেক জায়ান্ট সংস্থাটি। তাদের দুই কর্মী এক ছাত্রীর আইফোন থেকে তার নগ্ন ছবি ও যৌনদৃশ্যের ভিডিও চুরি করে ফেসবুকে পোস্ট দেয়ায় দোষী সাব্যস্ত হয়েছে।

অ্যাপল বিষয়টি স্বীকার করে নিয়েছে এবং ব্যবসায়িক ক্ষতি এড়াতে ক্ষতিপূরণের অর্থমান এবং ছাত্রীর পরিচয় গোপন রেখেছে। তবে দোষী কর্মীদের ইতোমধ্যেই ছাটাই করেছে অ্যাপল কর্তৃপক্ষ। খবর: দ্য টেলিগ্রাফ।

মার্কিন গণমাধ্যম জানাচ্ছে, ২০১৬ সালে দেশটির ওরেগনের বাসিন্দা এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আইফোনে সমস্যা দেখা দেয়। সেটি সারাতে তিনি অ্যাপলের সার্ভিস সেন্টারে দিয়েছিলেন। পেগাট্রন নামের দোকান থেকে কেনা আইফোনটি পাঠানো হয় ক্যালিফোর্নিয়ার অ্যাপল সার্ভিস সেন্টারে। সেখানে আইফোনটি মেরামত করা হয়। সেসময় সেন্টারের দুই কর্মী মেয়েটির ফোন থেকে ১০টি নগ্ন ছবি ও একটি যৌনদৃশ্যের ভিডিও চুরি করে। চুরি করা ছবি ও ভিডিও ক্লিপ তারা ফেসবুকে পোস্ট করে। এমনভাবে কাজটি করা হয় যা দেখে মনে হবে মেয়েটি নিজেই তা আপলোড করেছে।

এ ঘটনার পর ছাত্রীটি ‘মানসিকভাবে ক্ষতিগ্রস্ত’ হওয়ার অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন। তাতে তিনি ৫০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেন। বিষয়টি আদালতে গড়ালেও ব্যবসায়িক ক্ষতি এড়াতে অ্যাপল ছাত্রীটির সাথে গোপনে সমঝোতা করে নিয়েছে। সমঝোতা চুক্তির শর্ত অনুযায়ী ওই ছাত্রী এ বিষয়ে কখনোই কোন কথা বলতে পারবেন না।

অ্যাপল/টিটি/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *