বাসের ওপর ধসে পড়ল ভবন

১০ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, দক্ষিণ কোরিয়া): দক্ষিণ কোরিয়ায় বাসের ওপর একটি পাঁচতলা ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে আটজন।

দেশটির দক্ষিণাঞ্চলের শহর গাওয়াংজুতে এ দুর্ঘটনা ঘটে। খবর: বিবিসি।

দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ফায়ার এজেন্সি জানায়, ১৭ জন যাত্রী নিয়ে একটি বাস রাস্তায় দাঁড়ানো ছিল। পরে বাসটির ওপর ভবন ধসে পড়ে। তবে ভবনধসের কারণ এখনও জানা যায়নি।

এক উদ্ধারকর্মী জানান, ধসে পড়ার আগেই ভবন এলাকা থেকে সব কর্মী সরিয়ে নেয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনটি সরাসরি বাসের ওপর ধসে পড়ে।

১৯৯৫ সালের জুনে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভবনধসের ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫০০-এর বেশি মানুষ।

দক্ষিণ কোরিয়া/এসকেএম