১১ জুন ২০২১ (নিউজ ডেস্ক, রাজশাহী): করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজশাহী মহানগরীতে এক সপ্তাহের সর্বাত্মক লবডাউন শুরু হয়েছে। আজ বিকেল ৫টায় শুরু হওয়া লকডাউন চলবে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত।
লকডাউন শুরুর পর প্রথম ঘন্টায় শহরের রাস্তাঘাট ছিল ফাঁকা। বিকেল ৫টার আগেই বন্ধ হয়ে যায় দোকানপাট। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তায় টহল দিচ্ছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সার্কিট হাউজে অনুষ্ঠিত জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বিভাগীয় কমিশিনার লকডাউনের সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।
তিনি জানান, গত কয়েকদিন করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার বিকেল ৫টা থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। লকডাউন চলাকালে সব ধরনের দোকানপাট এবং যানবাহন ও গণপরিবহন বন্ধ থাকেব। তবে ওষুধের ও অন্যান্য জরুরী সেবার দোকান খোলা থাকবে। চলবে খাদ্যদ্রব্য, পণ্যবাহী ও জরুরী সেবার যানবাহন।
রাজশাহীতে লকডাউন/আরএম/কিউটি
















Leave a Reply