১৩ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, সিরিয়া): সিরিয়ার আফরিন শহরের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হন ২৭ জনের বেশি।
শনিবার এ হামলার ঘটানা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কুর্দি পিপল’স প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি) এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সদস্যরা ক্ষেপণাস্ত্র ও কামান হামলা চালায় বলে অভিযোগ করেছে তুরস্ক।
এ ঘটনায় এখনও কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি। ঘটনার কারণ বের করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। হামলায় তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। শোক প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কলিন।
ক্ষেপণাস্ত্র হামলা/এসকেএম















