১৮ জুন ২০২১ (নিউজ ডেস্ক): জার্মানির পশ্চিমাঞ্চলীয় একটি শহরে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হয়েছে। নিহতদের এক জন পুরুষ ও ওপর জন নারী।
বৃহস্পতিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএফপি।
পুলিশ জানিয়েছে, ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি অস্পষ্ট রয়ে গেছে। জনবহুল রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার এস্পেলকাম্প শহরের ঘটনাস্থলে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমে জানা যায়, হামলাকারী এখনও পলাতক রয়েছে। তবে হামলাকারীকে গ্রেফতারে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ।
বন্দুক হামলা/এসকেএম















