০৩ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের পশ্চিমবঙ্গে একটি সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে দগ্ধ হয়েছেন দুইজন।
শুক্রবার রাত ৯টার দিকে উত্তর ২৪ পরগনার লেকটাউনের জয়া সিনেমা হলে এ আগুন লাগে। খবর: হিন্দুস্তান টাইমস।
খবরে জানা যায়, আগুন লাগার পর প্রেক্ষাগৃহের নিরাপত্তাকর্মীরা পুলিশকে খবর দেয়। এর মধ্যে পুরো সিনেমা হলে আগুন ছড়িয়ে পড়ে।
সিনেমা হলের এক কর্মী জানিয়েছেন, ভবনের চার তলায় প্রথম আগুন দেখা যায়। সেখানে একটি ঘরে থাকেন হলের নিরাপত্তাকর্মী ও তার স্ত্রী। আগুনে আহত হয়েছেন তার স্ত্রী। এছাড়াও অন্য একজনও আগুনে দগ্ধ হয়েছেন। পুড়ে যায় সিনেমা হলের ভিতরে সবকিছু।
অগ্নিকাণ্ড/এসকেএম















