০৪ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের চতুর্থ দিনে অকারণে বাইরে বের হওয়ায় ৬১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় মোবাইল কোর্টে ১৬১ জনকে ৫৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, লকডাউনের চতুর্থ দিনে সকাল থেকে ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৬১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অমান্য করে লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৪৯৬ গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ১২ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।
লকডাউন/এসকেএম















