৫ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, থাইল্যান্ড): থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাং-ফিলি শহরের একটি কেমিক্যাল প্লান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক দমকলকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭ জন।
সোমবার দেশটির সুবর্ণভূমি বিমানবন্দরের কাছেই অবস্থিত ‘দ্য মিং দিহ’ কেমিক্যাল প্লান্টটি। মারাত্মক এ বিস্ফোরণে কেমিক্যাল প্ল্যান্টটির আশপাশের প্রায় ১ কিলোমিটারের মধ্যে থাকা ভবনগুলোও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। খবর: এএফপি।
স্থানীয় বাসিন্দা বাইতুং নিসারত বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম ভয়াবহ কোনও বজ্রপাত। এরপর আমি আগ্নেয়গিরির মতো কিছু একটা দেখতে পাই। মুহূর্তের মধ্যেই বাড়িগুলো কাঁপতে শুরু করে, যেন ভূমিকম্প হচ্ছে চারদিকে।
আরও পড়ুন: সিনেমা হলে আগুন
থাইল্যান্ডভিত্তিক গণমাধ্যম ব্যাংকক পোস্টের খবরে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০টি ফায়ার ইঞ্জিন এবং বেশ কয়েকটি হেলিকপ্টার একযোগে কাজ করেছে। ধারণা করা হচ্ছে, প্ল্যান্টিতে এখনও প্রায় ৫০ টনের মতো কেমিক্যাল মজুদ আছে। অগ্রীম সতর্কতা হিসেবে আশপাশের ৫ কিলোমিটারের মধ্যের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে।
উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে। যদিও আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে বিস্ফোরণের সূত্রপাত সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।
বিস্ফোরণ/এসকেএম/আরএম
















Leave a Reply