০৮ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের হিমাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ মারা গেছেন।
বৃহস্পতিবার ভোরে শিমলার একটি হাসপাতালে মারা যান ৮৭ বছর বয়সী কংগ্রেসের সাবেক এই সংসদ সদস্য। খবর: আনন্দবাজার পত্রিকা।
খবরে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ (আইজিএমসি)-এ চিকিৎসাধীন ছিলেন বীরভদ্র।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আইজিএমসি-র সিসিইউ-তে তার চিকিৎসা চলছিল। বুধবার থেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়ায় বীরভদ্রকে পর্যবেক্ষণে রেখেছিলেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা। বৃহস্পতিবার ভোররাত পৌনে ৪টার দিকে মারা যান তিনি।
বীরভদ্র সিংহ/এসকেএম















