১৮ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্রের তুলনায় ইউরোপীয় ইউনিয়নের বেশি সংখ্যক জনগণকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এ সাফল্য ইউরোপীয় ইউনিয়নের নেতারা উদযাপন করেছেন।
শনিবার ভ্যাক্সিনেশন কার্যক্রমের সাফল্য উদযাপন করা হয়। গত কয়েক মাস ধরেই ইউরোপীয় ইউনিয়ন নেতারা এই ভ্যাকসিনেশন কার্যক্রম চালাচ্ছেন।
এ বিষয়ে ইইউ কমিশনার থিয়েরি ব্রেটন ট্যুইট করেন, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা সম্পন্ন হয়েছে। ইইউ এই সপ্তাহে বিশ্বের সবচেয়ে বেশী প্রথম ডোজ টিকা দিয়ে আমেরিকা মহাদেশকে পেছনে ফেলে দিয়েছে।
আরও পড়ুন: ৭০ শতাংশ টিকা দেয়া না হলে মহামারি শেষ হবে না
আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা ওয়েবসাইটের পরিসংখ্যান তুলে ধরে ফ্রান্সের ইউরোপ বিষয়ক মন্ত্রী ক্লেমেন্ট বিউনে লিখেছেন, ইইউ ৫৫ দশমিক ৫ শতাংশ লোককে ভ্যাকসিনের প্রথম ডোজ দিয়েছে। অন্যদিকে, আমেরিকা মহাদেশে এই ভ্যাকসিনের হার ৫৫ দশমিক ৪ শতাংশ।
২০২১ সালের শুরুতে ভ্যাকসিন কৌশল নিয়ে ব্রাসেলস’র ব্যাপক সমালোচনা হয়। এ সময় ভ্যাকসিন সরবরাহে ইইউ বৃটেন ও যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে পড়েছিল।
ইইউ/এএমএম/কিউটি
















Leave a Reply