২৪ জুলাই ২০২১ (বিনোদন ডেস্ক): রাজধানীর খিলগাঁও তালতলা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে গণসংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের।
শনিবার জোহরের নামাজের পর ১টা ৫০ মিনিটে রাজধানীর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় জানাজা শেষে খিলগাঁও তালতলা কবরস্থানে তাকে দাফন করা হয়।
করোনার স্বাস্থ্যবিধি মেনেই দাফন সম্পন্ন হয়েছে বলে জানান ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব।
এর আগে সকাল ১১টা ১৬ মিনিটে রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদ প্রাঙ্গণে ফকির আলমগীরের প্রথম জানাজা হয়। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে ফকির আলমগীরের মরদেহ নেয়া হয়।
আরও পড়ুন: বিদায়, গণসঙ্গীতের বরপুত্র
করোনা ভাইরাসে আক্রান্ত ফকির আলমগীর শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
ফকির আলমগীর/এসকেএম/আরএম
















Leave a Reply