টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২৫ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ দল।

দলে এক পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে নেমেছে টাইগাররা। অলরাউন্ডার মেহেদী হাসানকে বসিয়ে সুযোগ দেয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।

জিম্বাবুয়ের একাদশে কোনও পরিবর্তন নেই। দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ী একাদশই রেখেছে সিরিজ নির্ধারণী ম্যাচে।

আগের দুই ম্যাচে একটি করে জিতেছে উভয় দল। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। এই ম্যাচে যারাই জিতবে সিরিজ নিশ্চিত তাদেরই হবে।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

ওয়ানডে সিরিজ শেষে হাঁটুর চোটের কারণে ৬ সপ্তাহ বিশ্রামে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। বাবা-মা করোনা আক্রান্ত হওয়ায় সিরিজের মাঝ পথেই জিম্বাবুয়ে থেকে দেশে ফেরেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চোটের কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেননি লিটন দাস ও মুস্তাফিজুর রহমান।

ক্রিকেট/এসকেএম