মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গেছে

২৭ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে একদিনে মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মরণঘাতি এই ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন রেকর্ড সংখ্যক ২৫৮ জন। এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গতকাল ছিল আগের দিনগুলোর তুলনায় রেকর্ড ২৪৭ জনের মৃত্যু। গতকালের চেয়ে আজ ১১ জন বেশি মারা গেছেন। এছাড়া, নমুনা পরীক্ষায় একদিনে প্রায় ১৫ হাজার মানুষের শরীরে মরণঘাতি ভাইরাসটি শনাক্ত হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৯ হাজার ৭৭৯ জন মানুষ মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৩৮ ও নারী ১২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২ হাজার ৪৭৮ জনের। এর মধ্যে মরণঘাতি ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৪ হাজার ৯২৫ জনের শরীরে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ।

আরও পড়ুন: ব্যবস্থা হয়েছে ২১ কোটি ডোজ ভ্যাকসিনের

দেশে এ পর্যন্ত ৭৫ লাখ ৫৮ হাজার ৭১১ জনের নমুনা পরীকার করা হয়েছে। এর মধ্যে ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতালে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *